Logo
Logo
×

নগরের বাইরে

সালেহ ইয়ামেনী মাজারে মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৫:৪৮ পিএম

সালেহ ইয়ামেনী মাজারে মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের হাজী বাবা সালেহ ইয়ামেনী (রাঃ) মাজারের উন্নয়ন কাজ (মোতয়াল্লী অফিস, মক্তব ও মুসাফিরখানা) উদ্বোধন করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি মাজারের আয়োজনে মিলাদ ও দোয়ায় অংশ নেন। বুধবার (২ মার্চ) বিকেলে সাড়ে ৩টায় ছালেহ নগরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান

 

স্থানীয় ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর শাহেন শাহ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, হাজী বাবা সালেহ ইয়ামেনী (রাঃ) মাজারের মোতয়াল্লী কমিটির পক্ষে মো. শামসুজ্জামান চিশতী, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হিরা, হিমেল খান হিমু, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসিব এন্টারপ্রাইজের গোলাম সারোয়ার বাদল, ফরিদ আহাম্মেদ, নাদিম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন