Logo
Logo
×

নগরের বাইরে

বিয়ের প্রলোভনে ধর্ষণ, গার্মেন্টকর্মী অন্তঃসত্ত্বা  

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৫:৫২ পিএম

বিয়ের প্রলোভনে ধর্ষণ, গার্মেন্টকর্মী অন্তঃসত্ত্বা  
Swapno

বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গার্মেন্টস কর্মীকে দিনের পর ধর্ষণের অভিযোগ উঠেছে লম্পট রকি (৩০)’র বিরুদ্ধে।  অভিযুক্ত রকি থানার এনায়েত নগর এলাকার শাহ আলম মিয়ার ছেলে। সর্বশেষ গত বছরের ডিসেম্বর মাসের ১২ তারিখ এনায়েতনগর এলাকার নির্জন স্থানে ধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

যার মামলা নং ১(৩)২২ইং। জানা গেছে, বন্দর উপজেলার এনায়েতনগর এলাকার শাহআলম মিয়ার ছেলে  রকির সাথে গার্মেন্ট কর্মী (১৫) একই হোসিয়ারীতে কাজ করক। সেই সুবাদে রকির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৩মাস পূর্বে ওই তরুনী হটাৎ হোসিয়ারীতে কাজ ছেড়ে দেয়। ২০ ফেব্রুয়ারী ওই তরুনী অসুস্থ্য হয়ে পড়লে তার পরিবারের লোকজন তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অন্তসত্ত্বা বলে জানায়।

 

পরে ওই তরুণী তার পরিবারকে বলে হোসিয়ারিতে কাজ করার সময় রকি নামে এক সহকর্মী তাকে বিভিন্ন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক করতে জোরপূর্বক বাধ্য করে।  

 

পরে সামাজিকভাবে ওই হোসিয়ারী কর্মী রকিকে বিয়ের কথা বলা হলেও এতে সে অপারগতা প্রকাশ করে এবং পরে লাপাত্তা হয়ে যায়। এ ব্যাপারে ওই ধর্ষিতা তরুনীর মা বাদী হয়ে ধর্ষক রকিকে আসামী করে বন্দর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে এবং ওই তরুনীকে ডাক্টারী পরিক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠায়।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন