Logo
Logo
×

নগরের বাইরে

প্রাইভেটকারে ৬ কেজি গাঁজা, আটক ১

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৬:৩১ পিএম

প্রাইভেটকারে ৬ কেজি গাঁজা, আটক ১
Swapno

সোনারগাঁও থেকে ৬ কেজি গাঁজাসহ মো. জুবায়েদ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বুধবার (২ মার্চ) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

 

আটককৃত মো. জুবায়েদ কুমিল্লার মুরাদনগরের কুলুবাড়ী এলাকার মোঃ মানিক মিয়ার ছেলে। বুধবার (২ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১'র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১'র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃত ব্যক্তি একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী।

 

সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অভিনব কায়দায় বিভিন্ন জেলা থেকে গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগকার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন