Logo
Logo
×

নগরের বাইরে

এলাকায় ফিরেই ত্রাসের রাজত্ব

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৬:০৪ পিএম

এলাকায় ফিরেই ত্রাসের রাজত্ব
Swapno

এ সম্প্রতি কয়েকদিন আগে ফতুল্লা তল্লা রেললাইন এলাকায় পুলিশের উপর হামলার ঘটনায় ১২ জন গ্রেপ্তার হলেও এই হামলার মুল হোত ফতুল্লা তল্লা এলাকার মাদকের ডন শাহীন এখনো গ্রেপ্তার হন নাই।

 

পুলিশের কাছে পলাতক হলেও শাহিন এলাকায় ফিরে এসে আবারও মাদক কারবার করেই চলছে। সেই সাথে আগের মত করে সন্ত্রাসী, বিভিন্ন মানুষকে ধরে এনে অত্যাচারসহ নানা অপরাধের কর্মকান্ড চালাচ্ছে বলে অভিযোগ তুলেন এলাকাবাসী। তবে পুলিশের দাবী অপরাধীরা কেউ পার পাবে না। অপরাধীদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে।


এদিকে ফতুল্লা রেললাইন তল্লা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিন পুলিশের উপর হামলা করেও এখনো দেদারসে ঘুরে বেড়াচ্ছে। সে একাধিক মাদক মামলার আসামি। নাম প্রকাশে অনিচ্ছুক মাদক ব্যবসায়ী শাহিনের ঘনিষ্ঠ একজন জানান, শাহিন পুলিশের উপর হামলা করে কক্সবাজার ঘুরে আসার পর তার মাদক সাম্রাজ্য পরিচালনা করছেন।

 

ইতিমধ্যে দুই দিন আগে  ফতুল্লা থানা পুলিশ তার আস্তানায় অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেপ্তার করেন। অল্পের জন্য রক্ষা পান মাদকের ডন শাহিন। তবে এই সন্ত্রাসী শাহিনের টর্চার সেল রয়েছে যা প্রশাসন কিছু করতে পারে নাই বলে অভিযোগ তোলেন স্থানীয়রা। এলাকার মানুষ তার অত্যাচার থেকে বাঁচতে চান। স্থানীয়রা বলেন, শাহিন ফতুল্লা তল্লা এলাকায় এসে অপরাধ কর্মকান্ড আবার শুরু করায় মানুষ আতঙ্কে আছেন।

 

একই সাথে তার বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদেরকে তথ্য দিয়েছে তা জানার জন্য বিভিন্ন মানুষকে ডেকে নিয়ে জানার চেষ্টা করছেন। মানুষদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন। তার লোকজন গ্রেপ্তার হওয়া সহযোগীদের জামিনের জন্য কবির হোসেন বাবু দৌড়ঝাঁপ করছেন। এই বাবু ওই তার ক্যাশিয়ার হিসেবে কাজ করে বলে জানাযায়।


তল্লা এলাকায় গেলে স্থানীয়রা এই প্রতিবেদককে জানান, চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিনের অত্যাচারে জিম্মি হয়ে আছে এলাকাবাসী। সেই সাথে তার ব্যাপারে ছবির সিনেমাকে হার মানানো গল্প বের হয়ে আসে। তিনি বিভিন্ন মসিজদ মাদরাসায় টাকা পয়সা দান করে দানবীর সেজে আছেন। অন্যদিকে মাদকের মাধ্যমে যুব সমাজকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।

 

তার নিয়ন্ত্রনে ফতুল্লা রেললাইন থেকে শুরু করে তল্লা হাজীগঞ্জ পর্যন্ত মাদক ব্যবসা চলে। সম্প্রতি জেলা পুলিশ সুপারের মাধ্যমে মাদকের হাট চানমারি বস্তি উচ্ছেদ হওয়ার  পর মাদকের ব্যবসায়বেশি বিক্রি বেরে যায়। মাদক সেবনকারীরা এখন তার লোকজনের কাছে গিয়ে মাদক পায়।


অন্যদিকে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে জানান, ফতুল্লা তল্লা রেললাইন এলাকায় হাজীগঞ্জ পর্যন্ত শাহিনের নেতৃত্বে দেদারসে মাদক ব্যবসা পরিচালিত হয়। তার এই মাদক ব্যবসা পরিচালনার জন্য কবির হোসেন বাবু সহ ২০ থেকে ৩০ জন ছেলে নিযুক্ত থাকে। সন্ধ্যা হলেই ওই এলাকার ওলিতে গলিতে তারা ছড়িয়ে ছিটিয়ে মাদক ব্যবসা করে থাকেন।

 

এই মাদক বিক্রেতাদের পরিচালনা করেন মাদকের ডন শাহিন। এছাড়া ওই এলাকায় যেন কোন ফর্মা প্রবেশ করতে না পারে সুমন এবং তন্ময়ের মাধ্যমে কয়েকজন লোক রাখা হয়েছে। এর আগে ইয়াবাসহ সুমন পুলিশের কাছে গ্রেপ্তার হন। মাদককারবারি শাহিন তল্লা এলাকায় বিভিন্ন জায়গায় গোপনীয়ভাবে সিসি ক্যামেরা ফিট করে রেখেছে।


উল্লেখ্য, শাহিনের নামে প্রায় ৬ থেকে ৮ টি মাদক মামলা রয়েছে। শাহিনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ৬টি এবং সদর মডেল থানায় ২ টি মাদক মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানাযায়, গতবছর ১২ মার্চ ফতুল্লা সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২৩ হাজার ইয়াবাসহ শাহিন, তার সহযোগী শাহ আলম, আল আমিন, নাছির, আলমগীরকে গ্রেপ্তার করে।

 

এছাড়াও তার বিরুদ্ধে ২০১৫ সনে ২০ এপ্রিল মাদকদ্রব্য গাজা, ২০১৭ সনে ৪ অক্টোবর, ২০১৮ সালের ২৪ জুন ইয়াবা মামলা রয়েছে শাহিনের বিরুদ্ধে। ২০১৯ সনে আজমেরীবাগ এলাকা থেকে ১৬শ ইয়াবা পিছসহ গ্রেপ্তার হন তিনি।

 

এছাড়াও গতবছরের ৫ ফেব্রুয়ারি পশ্চিম তল্লা এলাকা থেকে ৭শ পিছ ইয়াবা ট্যাবলেট, এবং ১৪ ফেব্রুয়ারি ৭শ৫০ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার হন এই মাদক ব্যবসায়ী শাহিন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন