সানুর ভাগিনা ছাত্রলীগ নেতা মিশুকের নেতৃত্বে সন্ত্রাসী হামলা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৬:৩৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানুর ভাগিনা ও মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিশুকের নেতৃত্বে আমানউল্লাহ আমানের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টায় বন্দর থানার পাশে পুলিশ সদস্যদের সামনে এ হামলার ঘটনাটি ঘটে। ছাত্রলীগ নেতা মিশুক নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের নাম ভাঙ্গিয়ে বন্দরে বিভিন্ন অপর্কম করে যাচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, বন্দর রুপালীতে পঞ্চায়েত কমিটির সভাপতির দুলালের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় শুভ ও রবিউল জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। যার মামলা নং-৪(৩) ২২। মামলার প্রেক্ষিতে ১নং আসামী মানিককে গতকাল বুধবার রাতে পঞ্চায়েত কমিটির সভাপতি দুলাল মিয়ার অফিস থেকে গ্রেফতার করেছে পুলিশ।
আসামি গ্রেফতারের সংবাদ পেয়ে বাদী পক্ষেও ঘনিষ্ট আমানউল্লাহ থানায় যায়। ওই সময় থানা পুলিশের জরুরী সভা চলছিল। যে কারণে আমানউল্লাহ থানার গেইটের সামনে রবিউলের চায়ের দোকানে অবস্থান করেছিল। তখন আসামী পক্ষের আওয়ামী লীগ নেত্রী সন্ধ্যার নির্দেশে ছাত্রলীগ নেতা মিশুক সহ ১০/১২ জন লোক আমানউল্লাহ উপর হামলা করে।
এক পর্যায়ে আমানউল্লাহ নিজেকে বাচাতে বন্দর থানার গেইটের ভিতরে প্রবেশ করলে সেখানেও হামলা চালায়। বিষয়টি নিশ্চিত করেছে বন্দর থানা পুলিশের উপ পরিদর্শক মোদ্দাসের হোসেন বলেন, ঘটনার সময় আমাদের অফিস কল ছিল।
এ সুযোগে থানার সামনে যে ঘটনা ঘটিয়েছে তাতে মামলা হবে। এখন ওই ঘটনার ও আগেরটি নিয়ে ২ টি মামলা হয়। এ ঘটনায় আমানউল্লাহ বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে ওইদিন রাতেই থানায় অভিযোগ দায়ের করেন।


