সোনারগাঁয়ে ডাকাতিকালে তিন ডাকাতকে গণপিটুনি
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৬:৪২ পিএম
সোনারগাঁওয়ের সাদীপুর ইউনিয়নের নানাখী গ্রামে ডাকাতির সময় তিন ডাকাতকে ধাওয়া করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। বৃহস্পতিবার (৩ মার্চ) ভোরে উপজেলার নানাখী গ্রামের মাওলানা শফিক ও সাদিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রশিদ মোল্লার ভাই আব্দুল হাইয়ের বাসায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভোরের দিকে একদল ডাকাত ডাকাতি করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করতে মহড়া দিচ্ছিল। বাড়িতে প্রবেশের চেষ্টাকালে বাড়ির সদস্যদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। এসময় গণপিটুনি দেয়া হয় তাদের। আটক তিনজনের নাম পরিচয় জানা যায়নি। এর আগেও গত শুক্রবার একই গ্রামের আব্দুলাহদের বাড়িতে ডাকাতি হয়।
ডাকাত দলের মহড়ায় এলাকাবাসী আতংকের মধ্যে ও নিরাপত্তাহীনতায় দিন পার করছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আটক তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


