Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ধর্ষণের শিকার কিশোরীর জবানবন্দি

Icon

কোর্ট রিপোর্টার

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৭:১০ পিএম

সোনারগাঁয়ে ধর্ষণের শিকার কিশোরীর জবানবন্দি
Swapno

সোনারগাঁয়ে সৌদি প্রবাসীর কন্যা (১৭) ধর্ষণের ঘটনার বর্নণা দিয়ে আদালতে ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ৩ মার্চ বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালত এ জবানবন্দি রেকর্ড করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।

 

এর আগে এ ঘটনায় ধর্ষনের শিকার কিশোরীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে মুন্সিগঞ্জ জেলার ভবেরচর বাগানবাড়ি এলাকার মোবারকের ছেলে মো. ফয়সালকে।

 

বাদী মামলায় অভিযোগ করেন, গত ২৮ ফেব্রুয়ারি বেলা ১১ টায় তিনি তার মেয়েকে নিয়ে মোগড়াপাড়া কলেজের উদ্দেশ্যে রওনা হয়। এরপর তিনি তার মেয়েকে কলেজে পাঠাইয়া মার্কেটে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে আসেন।

 

এর কিছুক্ষন পর অভিযুক্ত আসামি ফয়সাল তার মেয়েকে ফুসলিয়ে সোনারগাঁ থানার হাবিবপুর এলাকার জাহাঙ্গীরের বাড়ির তৃতীয় তলায় নিয়ে তার মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন