Logo
Logo
×

নগরের বাইরে

রূপালীতে সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার ১

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৭:১৩ পিএম

রূপালীতে সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতার ১
Swapno

বন্দরে রুপালী আবাসিক এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে শুভ ও রবিউলকে পূর্ব পরিকল্পিতভাবে গুরুতর জখমের ঘটনায় ৬দিন পর থানায় মামলা হয়েছে। গত বুধবার মামলার এজাহারের প্রেক্ষিতে পুলিশ ওই দিন রাতেই মানিক(৩৫)কে রুপালী আবাসিক এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মানিক রুপালী আবাসিক এলাকার বাক্কি মিয়ার ছেলে।

 

সুত্রে জানা গেছে,গত শুক্রবার ২৫ ফেব্রুয়ারী পূর্ব শত্রুতার জের ধরে শুভ ও রবিউলকে পূর্ব পরিকল্পিতভাবে পথরোধ করে বেধরক মারপিট করে রুপালী আবাসিক এলাকার সন্ত্রাসী মানিক-আরমানগং। পরে মানিকের নেতৃত্বে দেশীয় অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া সন্ত্রাসী আরমান, সাজুয়ার, রাব্বি মিলে শুভ ও রবিউলকে কুপিয়ে জখম করে।

 

এক পর্যায়ে রুপালী এলাকার সন্ত্রাসী নাদিম,অনিক, এলাহী, সাজিদ, সোহেল, আরমান, আরাফাতসহ ১০/১৫জনের একটি সংঘবদ্ধ দল শুভ ও রবিউলকে ধারালো চাকু, রামদা ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

 

অপরদিকে একই এলাকার রবিউলকে রুপালী এলাকার সন্ত্রাসী নাদিম,রকি মিলে পিঠে ধারালু চাকু দিয়ে কুপিয়ে আহত করে ও চোখে মারাত্নকভাবে আঘাত করে গুরুতর জখম করে। আহতের আর্তচিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাদের দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করে। ধৃত মানিককে বৃহস্পতিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন