সোনারগাঁয়ে ৫ মোবাইল ছিনতাইকারী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৮:৩০ পিএম
সোনারগাঁয়ে মোবাইল ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে র্যাব-৩। বৃহস্পতিবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪৫৫টি বিভিন্ন ব্রান্ডের এন্ড্রয়েট এবং বাটন মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়ে হয়েছে।
গ্রেফতাররা হলো- মোঃ জাহাঙ্গীর (৪০), বনগ্রাম, লৌহজং, মুন্সিগঞ্জ, মোঃ সাজু মন্ডল ওরফে সাহাজুল (৪৫), মথুরাপুর (পশ্চিমপাড়া), দৌলতপুর, কুষ্টিয়া, মোঃ জাকির হোসেন (৩৪), চাকদহ, নড়িয়া, শরীয়তপুর, মোঃ রাসেল ওরফে মিঠু (৩০), গুলিশা, চাঁদপুর সদর, চাঁদপুর এবং মোক্তার হোসেন (৩৩), মান্দারতলা, মতলব দক্ষিণ, চাঁদপুর।
র্যাব-৩ ‘র সহকারী পুলিশ সুপার মো: খায়রুল কবীর শুক্রবার (৪ মার্চ) এ তথ্যটি জানান। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ রাজধানীর গাবতলী, কল্যানপুর, কমলাপুর, যাত্রাবাড়ী এবং কাঁচপুর ব্রীজ, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে মোবাইল ফোন ছিনতাই করে আসছে বলে জানান। ছিনতাইকৃত মোবাইল তারা নিজেদের নিকট রেখে দিত এবং পরবর্তীতে সুযোগ বুঝে তা বিক্রি করত। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


