Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৮:৫১ পিএম

ফতুল্লায় স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
Swapno

ফতুল্লায় স্ত্রী রাগ করে চলে যাওয়ায় কাইয়ুম মিয়া (২০) নামক এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (৪ মার্চ) দুপুরে ফতুল্লায় থানার রঘুনাথপুর জোড়া ব্রিজ সংলগ্ন রাসেলের বাড়ীর তৃতীয় তলায় এ ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত কাইয়ুম নরসিংদি জেলার রায়পুরা থানার লক্ষিপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।


নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ চৌধুরী জানান, বুধবার (২ মার্চ) রাতে নিহত কাইয়ুম মিয়ার সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এতে করে স্ত্রী রাগ করে পিত্রালয়ে চলে যায়। 

 

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নিহত কাইয়ুম তার মাকে দোকান থেকে ঔষধ কিনে আনতে পাঠায়। নিহতের মা ১৫-২০ মিনিট পর ঔষধ কিনে এনে দেখতে পায় যে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো কাইয়ুমের ঝুলন্ত দেহ। পরে আশপাশের ভাড়াটিয়াদের সহায়তায় ওড়না কেটে নিচে নামানো হয়। এ সময় কাইয়ুম পানি খেতে চাইলে তাকে পানি দেওয়া হয়। কিছুক্ষণ পর কাইয়ুম মারা যান।


পরে দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃত দেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া)  হাসপাতালে পাঠায়। নিহতের পরিবারের ধারনা স্ত্রী রাগ করে চলে যাওয়ায় কাইয়ুম আত্মহত্যা করেছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন