সিদ্ধিরগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ১০:২২ পিএম
সিদ্ধিরগঞ্জে ১৭.৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযান পরিচালনা করে শুক্রবার (৪ মার্চ) চিটাগাং রোড এলাকায় চেকপোষ্ট বসিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের ৭শ’ টাকা ও মাদক সরবারহের কাছে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
গ্রেফতাররা হলো- চাঁদপুর জেলার মতলব থানার মজলিসপুর গ্রামের রুস্তম আলী সিকদারের ছেলে মো. সজিব হোসেন (২৪), নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পবনকুল এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মো. মোমেন (৪৫)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক হয়ে প্রাইভেট কার যোগে ওই মাদক দ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলো। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


