Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় স্কুল ছাত্রী অপহরণ, গ্রেফতার ১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৫:০২ পিএম

ফতুল্লায় স্কুল ছাত্রী অপহরণ, গ্রেফতার ১
Swapno

 

ফতুল্লায় শিয়াচরে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে শুভ মিয়া ওরফে আলমকে (২৭) গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুভ মিয়া ওরফে আলম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কাওঢাইল প্রাইমারী স্কুল সংলগ্ন মৃত রমজান আলীর পুত্র ও ফতুল্লা থানার শিয়াচর নুর মসজিদ সড়কস্থ ফিরোজ মিয়ার ভাড়াটিয়া।

 

এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীটির বাবা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ্য করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলায় আসামী করা হয় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নরসিংহপুর মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন আছমত আলী শেখের পুত্র ফতুল্লা থানার শিয়াচর নুর মসজিদ সড়কের ফিরোজ মিয়ার ভাড়াটিয়া আরিফ শেখ (২৬),শুভ মিয়া ওরফে আলম (২৭) ও তার স্ত্রী রূপালী বেগম ওরফে রূপালী আক্তার (২৬) সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন।

 

মামলায় উল্লেখ করা হয়, বুধবার সকাল আটটার দিকে অপহৃত স্কুল ছাত্রীটিকে তার মা স্কুলে দিয়ে আসে। ছুটির সময় পেরিয়ে গেলও বাসায় ফিরে না আসায় তারা খোঁজ নিয়ে জানতে পারেন যে অভিযুক্ত আসামীরা সহ অজ্ঞাতনামা ৭/৮ জন চৌরাস্তা থেকে ২/৩ টি মোটর সাইকেল ও একটি সিএনজি যোগে এসে পিলকুনি চৌরাস্তা মোড়ে এসে বাদীর মেয়ে কে জোড়পূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানায়, মামলার এজাহার নামীয় আসামী শুভ মিয়া ওরফে আলমকে গ্রেফতার করা হয়েছে।অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করাসহ অপর আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন