ফতুল্লার পিঠালীপুলে কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৫:১৬ পিএম
ফতুল্লার পিঠালীপুল কবরস্থাান কমিটির উদ্যোগে সমস্ত কবর বাসীদের রুহের মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩রা মার্চ) বাদ এশা পিঠালীপুল কবরস্থাান জানাজা মাঠে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে পিঠালীপুল কবরস্থাান কমিটির সহ-সভাপতি পিয়ার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কায়েমপুর ফয়জুন্নেসা রোমান নূরানী হাফেজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর সকল মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। আজকে আমরা যারা জীবীত রয়েছি কাল হয়তো না ও থাকতে পারি।
তাই যতক্ষন পর্যন্ত আমাদের এই দেহে জীবন রয়েছে ততক্ষন পর্যন্ত আমাদেরকে আল্লাহপাকের হুকুম আহকাম পালন করতে হবে। এমন কিছু করবোনা যাতে করে অন্য কোন ব্যাক্তি আমাদের কথা বা আচার আচরণে মনে কষ্ট পান। ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মোফাসসিরে কুরআন আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিন আনসারী।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন, কুতুবআইন কামিনী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহম্মেদ আজাদী, হাজী সাইজউদ্দিন মাদ্রাসার উপাধক্ষ্য আলহাজ্ব মাওলানা লোকমান কাসেমী, আজমেরীবাগ বাইতুন নূর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মানছুর আহমেদ।


