মা-শিশু মৃত্যুর ৩ বছর পর ঘাতক বাসচালক গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৫:২৮ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বাসপিষ্ঠ হয়ে মা, ছেলে মৃত্যুর ৩ বছর পর অভিযুক্ত বাসচালক মাসুদ রানাকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (২ মার্চ) অভিযুক্ত মাসুদ নিজের দোষ স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালত বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল মো. নূর মহসীনের আদালতে জবানবন্দি দিয়েছে।
এর আগে মঙ্গলবার যাত্রাবাড়ীর সায়েদাবাদ বাস টার্মিনাল তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ রানা ঢাকার ওয়ারী এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে। পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ২০১৯ সালের ১০ ডিসেম্বর আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শিমুলতলা বাসষ্ট্যান্ড ওয়াসেক ফ্যাক্টরীর সামনে বাস চালকের হঠাৎ ব্রেকে বাস থেকে ছিটকে পরেন বাসের নিচে পৃষ্ঠ হন মানসুরা বেগম (২৬) ও তার শিশু সন্তান আফিফ(৪)।
এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। কাচঁপুর হাইওয়ে থানার এসআই মো. জহুরুল। এ ঘটনায় নিহত মানসুরার ভাই মো. সুলাইমান বাদী হয়ে আড়াইহাজার থানায় সড়ক পরিবহন আইনের ১০৫ ধারায় একটি মামলা করেন।
জব্দকৃত বাসটি পরে বিজ্ঞ আদালতের নির্দেশে মালিকের জিম্মায় প্রদান করেন। তদন্ত শেষে বাসের মালিক মোসা. গোল আক্তার বেগম(৪৬) দায়িত্বহীন ভাবে ড্রাইভিং লাইসেন্স বিহীন অযোগ্য চালক মাসুদ রানা(৩৭)’কে যাত্রীবাহী বাসের চালক হিসেবে নিয়োগ করেছিলেন।
অভিযুক্ত মাসুদ রানা(৩৭) স্থায়ী ঠিকানা সঠিক না পাওয়া মামলার দায় হতে অব্যাহতি দানের আবেদন জানাইয়া আড়াইহাজার থানায় অভিযোগপত্র নং-৭০, তাং-২৭/০৬/২০২১ ধারা-২০১৮ সনের সড়ক পরিবহন আইনের ৯৯ ধারায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিজ্ঞ আদালত অভিযোগপত্র গ্রহণ না পিবিআইদকে তদন্তের নির্দেশ দেন।
২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি পিবিআই মোসা. গোল আক্তার বেগমকে (৪৭) সিদ্ধিরগঞ্জের সাইবোর্ড থেকে গ্রেফতার করে। তার তথ্যমতে ১ মার্চ যাত্রাবাড়ী থেকে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। ২ মার্চ মাসুদ দোষ-স্বীকারোক্তি মূলক আদালতে জবানবন্দি দেয়।


