Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ

Icon

আশরাফুল আলম

প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৬:১৩ পিএম

সোনারগাঁ থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ
Swapno

সোনারগাঁ উপজেলায় অবস্থিত বিভিন্ন শিপ্ল কারখানার দূষিত বর্জ্য নিয়ন্ত্রনের কোন উদ্যোগ নেই। অন্যদিকে গ্রামঞ্চলের নদী-নালা, খাল-বিল ভরাট চলছে জোরেশোরে। যার ফলে সোনারগাঁ থেকে হারিয়ে যেতে বসেছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ যেমন শোল, গজার, টাকি, কৈ, শিং, মাগুর, পাবদা, পুঁটি, বাইম, বাইল্লা, টেংরা, চিংড়ি ইত্যাদি।

 

এ অঞ্চলে দেশীয় মাছের আকাল দেখা দিয়েছে। এক সময় মাছে ভাতে বাঙালি এ প্রবাদ থাকলেও বর্তমানে তা যেন ম্লাম হতে চলছে। স্থানীয়রা আক্ষেপ করে জানান, মেঘনা অববাহিকায় মারীখালী, ব্রহ্মপুত্র বিভিন্ন শাখা নদী-নালা, খাল-বিল, ডোবায় মাত্র কয়েক বছর আগেও প্রচুর পরিমানে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ পাওয়া যেত।

 

কিন্ত কালের বির্বতনে বর্তমানে শোল, গজার, বোয়াল, পাবদা, মাগুর, কৈ, শিং, বাইম, বাইল্লা, টেংরা, পুঁটিসহ দেশীয় প্রজাতির সব মাছ প্রায় বিলুপ্তির পথে। বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য ও ময়লা আর্বজনা মিশ্রিত পানি নদীতে ফেলাতে কৃষি জমিসহ ডোবা, পুকুর, খাল-বিল ও বিভিন্ন জলাদার ভরাট করার ফলে মাছের আশ্রয়স্থল সংকুচিত হয়ে পড়েছে।

 

অন্যদিকে চাষি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করার পাশাপাশি দূষিত বর্জ্য বিভিন্ন জলাধারে দীর্ঘদিন জমে থাকায় ডিম ও পোনা ধবংস হয় এবং মা মাছ হারিয়ে ফেলে তার প্রজনন ক্ষমতা। এছাড়া রেনুসহ মা মাছের নিরাপদ আবাসস্থল ও জলাশয় না থাকায় এবং প্রাকৃতিক বিভিন্ন দূর্যোগের কারনে মা মাছের বংশ বিস্তারের কোন সুযোগ থাকছে না।

 

ফলে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির বিভিন্ন প্রকারের মাছ। বিলুপ্ত প্রায় ওই সমস্ত মাছের বংশ বিস্তার টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট বিভাগের জরুরি পদক্ষেপ গ্রহন করা উচিত বলে মনে করেন সচেতন নাগরিক সমাজ ও পর্যবেক্ষক মহলের অভিমত।

 

সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার মাছ ব্যবসায়ী আলীনুর মিয়া জানান, বিগত কয়েক বছর আগেও সোনারগাঁয়ের মাছ বাজার গুলোতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত।

 

খাল বিল, নদী নালা দখল ভরাট ও শিল্প কারখানার দূষিত বর্জ্যরে কারনে এখন আর দেশীয় মাছ জম্মাতে পারেনা। সেই জন্য দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঢাকার বাজার থেকে পুকুরে চাষ করা মাছ এনে আমাদের ব্যবসা করতে হয়। সেই মাছের সঙ্গে দেশীয় মাছের স্বাদের তুলনা করা যায় না।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন