Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৬:২০ পিএম

বন্দরে ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Swapno

বন্দর উজেলার কুড়িপাড়া বটতলা, চাপাতলী, কুড়িপাড়া চৌরাস্তা ও ইস্পাহানী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার বসত বাড়ির ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। তিতাস কর্তৃপক্ষ। শুক্রবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উল্লেখিত এলাকায় অবৈধ গ্যাস সংযোগের পাইপ লাইন বিচ্ছিন্ন করা হয়।

 

ওই সময় ব্রাম্যমান আদালক চারটি স্পট থেকে দুই ও ৩ ইঞ্চি ২০ ফুট অবৈধ পাইপ জব্দ করা হয়। সে সাথে ভ্রাম্যমাণ আদালত ৪টি এলাকার প্রায় ৬ হাজার বাড়ির প্রায় ৮ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

বন্দর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমাতুজ্জোহরার নেতেৃত্বে তিতাস গ্যাস সোনারগা আঞ্চলিক বিপনন বিভাগের একটি টিমসহ আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী এ অভিযানে অংশ নেন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন