Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মা ও ছেলেসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৬

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৬:২৮ পিএম

বন্দরে মা ও ছেলেসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৬
Swapno

বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে মা ও ছেলেসহ বিভিন্ন সিআর মামলার ৬ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত ৩ মার্চ বৃহস্পতিবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার একরামপুর এলাকার আলমগীর মিয়ার স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নিলুফা আক্তার (৪৫) ও তার ছেলে শাওন (২৪) একই এলাকার হাবিব মিয়ার ছেলে

 

সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী অনিক (২১) আদমপুর এলাকার মৃত বাদল মিয়ার ছেলে হাসান (৩৬) পশ্চিম কেওঢালা এলাকার তৈয়ব আলী মিয়ার ছেলে মনির হোসেন (৩৫) নয়ানগর মাখফুলদি এলাকার আবুল হাসান মিয়ার ছেলে সুমন (৪০) । পুলিশ গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন