ফতুল্লায় ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৭:৩৮ পিএম
ফতুল্লায় ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ী রাতুল ওসমান (২২) কে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার (৫ মার্চ) এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১জানতে পারে, ফতুল্লার শাহীবাজার এলাকায় ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ী রাতুল ওসমান অবস্থান করছে।
এর ভিত্তিতে র্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে রাতুল ওসমানকে গ্রেফতার করে। পরে তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাতুল ওসমান নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার পূর্বশাহী বাজার এলাকার ফজলুল হকের ছেলে। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


