Logo
Logo
×

নগরের বাইরে

ইউনেস্কো ক্লাব অব রূপগঞ্জ’র মতবিনিময় সভা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৫:২৮ পিএম

ইউনেস্কো ক্লাব অব রূপগঞ্জ’র মতবিনিময় সভা
Swapno

 

আর্তমানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সমাজসেবী সংগঠনের অধীনস্থ 'ইউনেস্কো ক্লাব অব রূপগঞ্জ ' এর ভবিষ্যত কর্মপরিকল্পনা প্রণয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর এলাকার ফুড বাংলো রেস্তোরাঁয় এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সংগঠনের রূপগঞ্জ শাখা সভাপতি ডাক্তার মোন্তাসির আহমেদ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক (অবঃ) মঞ্জুরুল ইসলাম।

 

এসময় আরো উপস্থিত ছিলেন ডিকেএমসি হসপিটালের পরিচালক নজরুল ইসলাম, সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন, এড. শুক্কুর মাহমুদ, গোলজার হোসেন, লেখক ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়, সমাজসেবী বাবুল হোসেন, স্বেচ্ছাসেবক সোহেল রানা, প্রকৌশলী সজল চন্দ্র সরকার

 

ব্যবসায়ী ফয়সাল আহমেদসহ ক্লাবের সদস্যরা। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ আগামী বছরের সেবামুলক কাজের কর্মসূচী ঘোষণা ও বাস্তবায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন