Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৫:৩২ পিএম

বন্দরে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Swapno

বন্দরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে । ৫ মার্চ শনিবার বেলা ১১টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গকুলদাশেরবাগ এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

 

বন্দর উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা। অভিযান কালে ওই সময় তার সাথে ছিলেন তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জেলা ব্যবস্থাপনা পরিচালক ও প্রকৌশলী মোঃ হারুন অর রশীদ, তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জেলা উপ-ব্যবস্থাপক পরিচালক ডিএমডি ইমামুদ্দিন শেখ, তিতাস গ্যাস সোনারগাঁ এরয়ি উপ-মহা ব্যবস্থাপক সুরুজ আলম।

 

তথ্য সূত্রে জানা গেছে, ১০ ইঞ্চি পাইপ লাইন থেকে ২ ইঞ্চি লাইন ও ১ ইঞ্চি লাইন উচ্ছেদ করা হয়। বেলা ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম শান্তপূর্ন ভাবে শেষ হয়।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন