Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় মাদকব্যবসায়ী সাব্বির গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৫:৩৭ পিএম

ফতুল্লায় মাদকব্যবসায়ী সাব্বির গ্রেফতার
Swapno

ফতুল্লার মাসদাইর এলাকার শীর্ষস্থানীয় মাদক ব্যবসায়ী অর্ধ ডজনেরও বেশী মামলার আসামী মো. হাসিবুল রহমান ওরফে সাব্বিরকে (৩৫)  গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৫ মার্চ) বিকেলে তাকে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. হাসিবুল ওরফে সাব্বির ফতুল্লা থানার মাসদাইর গুদারাঘাটস্থ স্বপন মিয়ার পুত্র।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) সঙ্গীয় ফোস নিয়ে শনিবার বিকেল ৫ টার দিকে ফতুল্লা থানার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী অর্ধ ডজনেরও বেশী মামলার আসামী মোঃ হাসিবুল ওরফে সাব্বির কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত সাব্বিরের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা ও পুলিশকে মারধর করার মামলা সহ মোট সাতটি মামলা রয়েছে ফতুল্লা মডেল থানায়।

 

সর্বশেষ তিনি পুলিশ কে মারধর করার মামলায় জানুয়ারী মাসে গ্রেফতার হয়।  গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) জানায়, গ্রেফতারকৃত মোঃ হাসিবুল ওরফে সাব্বির একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

 

তার বিরুদ্ধে পুলিশের উপর হামলার মামলা সহ অর্ধ ডজনেরও বেশী মামলা সহ বহু সংখ্যক অভিযোগ রয়েছে ফতুল্লা মডেল থানায়। মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন