Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৬:৫৩ পিএম

রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা
Swapno

রূপগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উপজেলার ছাত্রদলের স্থগিত কমিটির আহবায়ক সুলতান মাহমুদ, সদস্য সচিব মাসুদুর রহমান ও সাবেক ছাত্রদল নেতা আবু মাসুমসহ নামীয় ৬০ জন ও অজ্ঞাত ১০০ জন ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ন কবির মোল্লা।

 

গত শুক্রবার রাতে যুবলীগকর্মী বাবু প্রধান বাদী হয়ে নামীয় ৬০ জন ও অজ্ঞাত ১০০ জন ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২ মার্চ উপজেলার ছাত্রদলের স্থগিত কমিটির আহবায়ক সুলতান মাহমুদ, সদস্য সচিব মাসুদুর রহমান ও সাবেক ছাত্রদল নেতা আবু মাসুমসহ নামীয় ৬০ জন ও অজ্ঞাত ১০০ জন দাঙ্গাহাঙ্গামা করার উদ্দেধ্যে অস্ত্রশস্ত্রসহ বাবু প্রধানসহ তার সহযোগীদের এলোপাথারিভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।

 

এসময় তারা মোটরসাইকেলসহ বেশকয়েকটি গাড়ি ভাংচুর করে। এর আগে, গত ২ মার্চ বুধবার গত বুধবার বিকেলে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি প্রতিবাদ সভায় অংশগ্রহন করতে উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সদস্য সচিব ও পদবঞ্চিত ছাত্রদল নেতা মাসুদুর রহমানের নেতৃত্বে শতাধিক ছাত্রদল নেতাকর্মীরা ভুলতা ফ্লাইওভার এলাকায় অবস্থান নেয়।

 

এসময় উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল ও উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান সবুজের নেতৃত্বে নেতাকর্মীরা একই জায়গায় অবস্থান নেয়। একপর্যায়ে দুইপক্ষের মাঝে বাকবিতন্ডা হয়। পরে দুইপক্ষের নেতাকর্মীরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

এসময় দুইপক্ষের ২০ জন আহত হয়। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন