Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গাঁজাসহ গ্রেপ্তার ২

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৭:০৩ পিএম

বন্দরে গাঁজাসহ গ্রেপ্তার ২
Swapno

বন্দরে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ ইসমাইল হোসেন (৩২) ও মো. হাসানুর রহমান (২৫)।

 

তাদের মধ্যে ইসমাইল হোসেন কুমিল্লার চৌদ্দগ্রামের কৈতরা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ও মো. হাসানুর রহমান একই জেলা ও একই থানার কুঞ্জ শ্রীপুর এলাকার মো. আরিফুর রহমানের ছেলে। শুক্রবার (৪ মার্চ) রাতে বন্দরের মদনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা উভয়ই ছদ্মবেশী মাদক ব্যবসায়ী।

 

তারা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল আরোহীর ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অভিনব কায়দায় বিভিন্ন জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থানেয়া হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন