Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইটভাটায় ডিবি পরিচয়ে অপহরণের সময় আটক ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৭:৩৫ পিএম

বন্দরে ইটভাটায় ডিবি পরিচয়ে অপহরণের সময় আটক ২
Swapno

বন্দরের এক ইটভাটায় গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে চাঁদা দাবি ও অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণের সময় দুজনকে আটক করা হয়েছে। রবিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার কেওঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো- আহমেদ আকাশ (৩৫) রূপগঞ্জের গাউসিয়ার গোলাকান্দাইল ৩নং ওয়ার্ডের মৃত আব্দুস সাত্তারের ছেলে ও নাফিস আলী ভ‚ঁইয়া বন্দরের দেওয়ানবাগ কলাবাড়ির কামরুজ্জামান ভূঁইয়ার ছেলে। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় ।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বন্দরের কেওঢালা এলাকায় ৫০৫ ব্রিকসে (ইটভাটা) ডিবি পুলিশ পরিচয়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি ও অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন