Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার অপহৃত স্কুল ছাত্রীকে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৮:১৩ পিএম

ফতুল্লার অপহৃত স্কুল ছাত্রীকে মুন্সিগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২
Swapno

ফতুল্লা থেকে অপহরনের ৫ দিনের মাথায় মুন্সিগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ ২ অপহরনকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নরসিংহপুর মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন আছমত আলী শেখের ছেলে ফতুল্লা থানার শিয়াচর নুর মসজিদ সড়কের ফিরোজ মিয়ার ভাড়াটিয়া আরিফ শেখ (২৬), ও তার বোন রূপালী বেগম ওরফে রুপালী আক্তার (২৬)।

 

শনিবার (৫ মার্চ) দিবাগত মধ্যরাতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানা এলাকা থেকে তাদেরকে  গ্রেফতারসহ অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে র‌্যাব- ১১রোববার (৬ মার্চ) দুপুরে তাদেরকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, শনিবার রাতে মুন্সিগঞ্জ থেকে অপহৃত স্কুল ছাত্রী কে উদ্ধার সহ অপহরনের ঘটনার সাথে জড়িত এবং অপহরন মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।  

 

এর আগে বৃহস্পতিবার  (৩ মার্চ) বিকেলে গ্রেফতারকৃত রুপালী আক্তারের স্বামী শুভ মিয়া ওরফে আলম (২৭) কে গ্রেফতার করে পুলিশ। অপহৃত স্কুল ছাত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

 

উল্লেখ্য যে, বুধবার (২ মার্চ) সকাল ৮ টার দিকে স্কুল ছাত্রীটিকে তার মা স্কুলে দিয়ে আসে। ছুটির সময় পেরিয়ে গেলেও বাসায় ফিরে না আসায় তারা খোঁজ নিয়ে জানতে পারেন যে গ্রেফতারকৃত আরিফ শেখ, রুপালি আক্তার রুপা ও শুভ মিয়া ওরফে আলম সহ অজ্ঞাতনামা ৭/৮ জনে ২ থেকে ৩ টি মোটর সাইকেল ও একটি সিএনজি যোগে এসে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর পিলকুনি চৌরাস্তা মোড়ে এসে বাদীর মেয়ে কে জোড়পূর্বক অপহরন করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়।

 

এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীটির বাবা বাদী হয়ে ঘটনার একদিন পর ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন