Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মা ও ছেলে গ্রেফতার 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ মার্চ ২০২২, ০৮:৫৫ পিএম

বন্দরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মা ও ছেলে গ্রেফতার 
Swapno

বন্দরে অর্থঋন মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে  তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাঁজাপ্রাপ্ত আসামীরা হলো বন্দর বারপাড়া এলাকার মৃত আক্কাস আলী মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৫) ও তার মা রাজিয়া খাতুন (৭০)। পুলিশ আটককৃত মা ও ছেলেকে রবিবার (৬ মার্চ) দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করা হয়। 

 

এর আগে গত ৫ (মার্চ) শনিবার রাতে বন্দর বাজার এলাকা থেকে মিজানুরকে ও  ৬ মার্চ রবিবার দুপুরে বন্দর থানার বারপাড়া এলাকা থেকে তার মাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। 


জানা যায়, বন্দর থানার উপ-পরিদর্শক বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস গত ৫ মার্চ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর বাজার এলাকার গ্রেটওয়াল টাইলর্সে অভিযান চালিয়ে অর্থঋন মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করে।

 
পরে গ্রেফতারকৃত আসামী মিজানুরের তথ্য মতে একই পুলিশ ৬ মার্চ রবিবার দুপুরে বন্দর বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তার মা রাজিয়া খাতুনকে গ্রেফতার করে। তাদরে বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন