Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সন্দেহভাজন ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৫:১৯ পিএম

আড়াইহাজারে সন্দেহভাজন ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার
Swapno

আড়াইহাজারে সন্দেহভাজন ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন স্থানীয় সিংহদী এলাকার মুত মোলেবের ছেলে আলমগীর, সুলতানসাদীর নারান্দী এলাকার আঃ মজিদের ছেলে বিল্লাল হোসেন, সিংহদী এলাকার শাহজাহানের ছেলে ফারুক,একই এলাকার সোনা মিয়ার ছেলে  হামিদুল ওরফে হামিদুল্লাহ, সোনারগাও উপজেলার বারদী এলাকার  আহম্মদ আলীর ছেলে আসাদুল।

 

গতকাল তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়। এর আগে আড়াইহাজার থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাও ও আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। সম্পতি উপজেলার বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় তাদের আসামী করে।

 

আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার নাহিদ মাসুম বলেন, সম্পতি উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি এলাকায় রুহুল আমিন নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে প্রায় ২৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুঠ করে নিয়ে যায়। তিনি আরও বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন