Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ৬ দিনে ১৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৫:২৭ পিএম

বন্দরে ৬ দিনে ১৬ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Swapno

বন্দরে তিন কিলোমিটার এলাকা বিস্তৃত আরও তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে রবিবার (৬ মার্চ) বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ধামগড় ইউনিয়নের জাঙ্গাল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান অবৈধ পাইপ, রাইজার ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করে ভ্রাম্যমান আদালত। তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান, সম্প্রতি বন্দর উপজেলায় বারোটি পয়েন্টে সতেরো কিলোমিটার বিস্তৃত ত্রিশ হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করা হয়।

 

এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাস কতৃপক্ষ গত ১ মার্চ সাতদিন ব্যাপি অভিযান শুরু করে। টানা ছয়দিনের অভিযানে উপজেলার ধামগড় ও কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় দশ কিলোমিটায় এলাকা বিস্তৃত মোট ষোল হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানান তিতাসের এই কর্মকর্তা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন