Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে টেক্সটাইল মিলের  শ্রমিক নিখোঁজ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৫:৩৫ পিএম

বন্দরে টেক্সটাইল মিলের  শ্রমিক নিখোঁজ
Swapno

বন্দরে ভাড়াটিয়া বাসা থেকে বের হয়ে সাজেদ আলী (১৮) নামে এক টেক্সটাইল মিলের শ্রমিক গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছে।  গত ৩ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় বন্দর উপজেলার কুড়িপাড়া আনন্দনগরস্থ জনৈক দিপু মিয়ার ভাড়াটিয়া বাড়ি থেকে বের হয়ে ওই শ্রমিক নিখোঁজ হয়। নিখোঁজ শ্রমিক সাজেদ আলী সুদূর সুনামগঞ্জ জেলার ছাতক থানার কামরাঙ্গী এলাকার মৃত ইস্রাইল আলী মিয়ার ছেলে।

 

এ ঘটনায় নিখোঁজ শ্রমিকের বড় ভাই জুবায়ের আলম বাদী হয়ে ৬ মার্চ রোববার দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ২৪২ তাং- ৬-৩-২০২৩।

 

তথ্য সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার ছাতক থানার কামরাঙ্গী এলাকার মৃত ইস্রাইল আলী মিয়ার ছোট ছেলে সাজেদ আলী বন্দরের কুড়িপাড়া আনন্দ নগরস্থ জনৈক দিপু মিয়ার বাড়ি ভাড়া থেকে কুড়িপাড়া চৌরাস্তা এলাকায় বিসমিল্লাহ টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করে আসছে।

 

এর ধারাবাহিকতায় গত ৩ মার্চ বৃহস্পতিবার টেক্সটাইল মিলের শ্রমিক সাজেদ আলী মাসিক বেতন পেয়ে অফিস ছুটি শেষে সন্ধ্যা ৬টায় তার ভাড়াটিয়া বাড়িতে আসে। পরে সাজেদ আলী কাউকে কিছু না বলে ওই দিন সন্ধা ৭টায় বাড়ি থেকে বের হয়ে ৩ দিনও সে বাড়িতে ফিরে আসেনি।

 

অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজ সাজেদ আলী কোন হদিস না পেয়ে এ ঘটনায় তার ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজ শ্রমিক সাজেদ আলীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন