ফতুল্লায় সাবেক স্বামীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৫:৩৮ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক স্ত্রীর আপত্তিকর ভিডিও-ছবি ফাঁসের হুমকি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৫মার্চ) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে সাবেক স্বামী নওমুসলিম আব্দুর রহমানের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কুতুবপুরের পশ্চিম দেল্পাড়া নূরবাগ এলাকার আব্দুর রহমান একজন ধার্মান্তিত মুসলিম।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দুই লক্ষ টাকা দেনমোহরে ভুক্তভোগী নারীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পরপর ওই নারী জানতে পারেন আব্দুর রহমান মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ি। আব্দুর রহমানকে মাদক ছেড়ে দিতে বললে সে স্ত্রীকে প্রতিনিয়ত মারধর করতো। যৌতুকের জন্য মারধর করতো। নির্যাতন থেকে রেহাই পেতে ভুক্তভোগী নারী বাপের বাড়ি থেকে আড়াই লাখ টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার আব্দুর রহমানকে এনে দেন।
তারপর ও টাকার জন্য ভুক্তভোগী নারীকে প্রতিনিয়ত নির্যাতন করতো। এসব সইতে না পেরে গত বছরের ২২ ডিসেম্বর আব্দুর রহমানকে ডিভোর্স দেন ভুক্তভোগী। কিন্তু দাম্পত্য জীবনে গোপনে ধারণ করা উভয়ের অন্তরঙ্গ ভিডিও ফাঁসের হুমকি দিয়ে রহমান বাদীকে ব্ল্যাকমেইল শুরু করে। তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বাদীর ইচ্ছের বিরুদ্ধে বিভিন্ন শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন এবং মোটা অংকের টাকাও দাবি করে।
ভুক্তভোগী নারী বলেন, আমার জীবন নষ্ট করে দিয়েছে রহমান। ও বাসায় বসে ইয়াবা খেতো আমার সামনে। ওর মাদক ব্যবসার কথাও আমি জানতাম না। এসবে বাধা দিলেই ও আমাকে অমানুষিক নির্যাতন করতো। মেরে রক্তাক্ত করতো, এমনকি নেশা করে সুই দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতো। ও বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে আড়াই লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়েছে।
অত্যাচারে অতিষ্ঠ হয়ে ও জীবন বাঁচাতে আমি ওর বাসা থেকে পালিয়ে এসে ডিভোর্স দেই। কিন্তু ও আমার অজান্তে ধারণকৃত উভয়ের অন্তরঙ্গ ভিডিও ফাঁসের হুমকি দিয়ে প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে।
জীবনের সব সম্বল খুইয়ে আমি এখন অসহায় অবস্থায় আছি। এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক শাহাদাত জানান, বেশ গুরুত্ব সহকারে অভিযোগের তদন্ত করা হচ্ছে। তদন্ত স্বাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


