Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সাড়ে গাঁজাসহ গ্রেপ্তার ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৫:৪৫ পিএম

আড়াইহাজারে সাড়ে গাঁজাসহ গ্রেপ্তার ২
Swapno

আড়াইহাজারে সাড়ে ৪ কেজি গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রোববার এ তথ্য নিশ্চিত করেন মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু। এসময় গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত থেকে ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলো-ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর বিটখর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে মোঃ সবুজ (৩০) এবং একই এলাকার মৃত জালাল মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৩৬)।

 

বিজ্ঞপ্তিতে জানান, আড়াইহাজার থানাধীন বিশনন্দী ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত ৫ মার্চ বিকালে ৪.৩ কেজি গাঁজাসহ ২ জনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল যোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

 

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। মিডিয়া অফিসার গ্রেপ্তারকৃত মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন