Logo
Logo
×

নগরের বাইরে

বন্দর কলাগাছিয়া কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ০৫:৫৫ পিএম

বন্দর কলাগাছিয়া কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
Swapno

বন্দরে কলাগাছিয়া কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বন্দরের মীম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজিম উদ্দিন প্রধান। অনুষ্ঠানে সমিতির আনুসাঙ্গিক বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি আলহাজ্ব জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক শাহ আলম

 

অর্থ সম্পাদক মো. রুবেল, এসটি আলমগীর সরকার, মো. শাহজাহান, নাঈমুর রহমান তপন, আলহাজ¦ ফরিদ মোল্লা, আতাউর রহমান, মোবারক হোসেন, মো. মুছা, লুৎফর রহমান লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মাহবুব। এ সময় সমিতির ১০৪ জন সদস্য উপস্থিত থেকে তাদের মতামত পেশ করেন। সভাপতি কাজিম উদ্দিন প্রধান বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো।

 

আমরা যেন এই সমিতিকে বাংলাদেশের শ্রেষ্ঠ সমিতি হিসেবে গড়ে তুলতে পারি, সে জন্য সচ্ছলতা ও নিষ্ঠার সাথে এই সমিতিকে প্রতিষ্ঠিত করবো। সমিতিতে সৎ ও যোগ্যতা ভিত্তিতে আরো সদস্য নেওয়া হবে বলে তিনি জানান। সভা শেষে সমিতির সদস্যসহ দেশের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ¦ জিয়াউদ্দিন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন