সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ দুই তরুণকে গ্রেফতার করেছে র্যাব-৩। রবিবার (৬ মার্চ) রাতে শিমরাইল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২শ’ ৭৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয় বলে জানায় র্যাব। গ্রেফতাররা হলো, কুমিল্লার দাউদকান্দির বেলঘর এলাকার মো. বাঁধন (২০) ও জগমোহনপুর এলাকার মো. আমজাদ হোসেন (২২)।
র্যাব-৩ সহকারী পুলিশ সুপার মো খায়রুল কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা একটি যাত্রীবাহী বাস যোগে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের দিকে ফেন্সিডিলের চালান বহন করে নিয়ে আসছিল।
তারা কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং একে অপরের যোগসাজসে র্দীঘদিন যাবৎ কুমিল্লা থেকে ফেন্সিডিল ক্রয় করে নারায়নগঞ্জসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


