পারভীন ওসমান ও আজমেরী ওসমানের দীর্ঘায়ু কামনা করে আলমগীরের দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৭:২৯ পিএম
নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলীরটেক গ্রাম পঞ্চায়েত কমিটির বড় মাদবর এসটি আলমগীরের উদ্যোগে শুক্রবার আলীরটেক মসজিদে জেলার ৫ আসনের চার বারের এমপি প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান ও তার সুযোগ্য সন্তান আজমীর ওসমান সহ পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তখন বিভিন্ন গণমাধ্যমে প্রতিদিনের নারায়নগঞ্জ,ইয়াদ,অগ্রবানী ও উজ্জীবিত বাংলাদেশ পত্রিকা ও আরও অন্যান্য পত্রিকায় ভূলবশত সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়।
এসটি আলমগীর সরকার বলেন,সংশ্লিষ্ট রিপোর্টার ভাই ভূল করে দীর্ঘ জীবনের পরিবর্তে সুস্থ্যতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংবাদ প্রকাশ করে। আর এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। প্রকৃতপক্ষে হবে পারভীন ওসমান, আজমেরী ওসমান সহ তার পরিবারের সকল সদস্যদের দীর্ঘ জীবন কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সেই সাথে তারা সকলে সুস্থ থাকায় আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শোকরিয়া জানাচ্ছি। দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন জননেতা প্রয়াত আলহাজ্ব নাসিম ওসমান পরিবারের সকল সদস্যদের কে সবসময় সুস্থ রাখেন ও দীর্ঘ জীবন কামনা করছি।


