রূপগঞ্জে ফেন্সিডিলসহ মাদকব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৭:৩৭ পিএম
রূপগঞ্জের কাঞ্চন সেতু এলাকা থেকে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১ টি পিকআপ জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায়। পূর্বাচল সিপিসি ৩ এর কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব (এক্স,পিপিএম,বিএন) জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)“চলো যাই যুদ্ধে মাদকের বিরদ্ধে”
এই স্লোগানে উজ্জীবিত হয়ে নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ৭ মার্চ সোমবার র্যাব-১, এর সিপিসি ৩ পূর্বাচল'র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ টোল পয়েন্ট সংলগ্ন “মায়ার বাড়িতে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে।
এ সময় নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মিয়াপুর এলাকার ওমর ফারুকের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ ফয়েজ (৩৩)কে গ্রেফতার করা হয়। এসময় ধৃত আসামীর নিকট হতে ১৪৫ বোতল ফেন্সিডিল, ১ টি পিকআপ, ১ টি মোবাইল ফোন ও ১ টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


