Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মসজিদের পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৮:০৮ পিএম

বন্দরে মসজিদের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
Swapno

বন্দরে মসজিদের পুকুরের পানিতে ডুবে জুবায়ের (৮) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার পশ্চিম হাজীপুর বাগে জান্নাত মসজিদের পুকুর হতে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

ধারণা করা হয় দুপুরে সে মসজিদের পুকুরের পাকা ঘাটলায় গোসল করতে নেমে আর উঠতে পারেনি। স্থানীয়রা জানান, বিকাল ৪টায় পরে পুকুরে মানুষের মত কিছু একটা ভেসে থাকতে দেখেন হাজীপুর বাগে জান্নাত মসজিদের মোয়াজ্জিন।

 

তখন সামনে গিয়ে দেখার পর তিনি মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকা বাসী এসে তাকে পানি থেকে উদ্ধার করে মসজিদের রাখে, পরে তার মা এসে শিশুটির মরদেহ নিয়ে যায়। নিহত শিশুর পিতা আবুল কাসেম জানান, জুবায়ের তার একমাত্র সন্তান। সকালবেলা তারা একসাথে বসে নাস্তা করেছে।

 

বিকেল বেলা হঠাৎ করেই তার ছেলের মৃত্যুর খবর পান। মা জানান, গত তিন মাস আগে একমাত্র ছেলেকে নিয়ে ঢাকা জুরাইন থেকে এখানে ভাড়া এসেছেন। পরে বাদ এশা তার নামাজের জানাজা শেষে সোনাকান্দা কবর স্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন