Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৮:২৭ পিএম

ফতুল্লায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে আলী হোসেন (৩৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ফতুল্লার মাসদাইর তালাফ্যাক্টরি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আলী হোসেন (৩৪) তালাফ্যাক্টরি এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে। তার শরীরে এসিডের পোড়া দাগ রয়েছে। তিনি একটি অটো গ্যারেজের মালিক ছিল। সংসারে তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

 

নিহতের স্ত্রী রোজি আক্তার বলেন, সকালে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় ফিরে বলতে থাকে আমার জ্বালাপোড়া করছে। তখন আমি ফ্যান ও ঘরের দরজা জানালা খুলে দেই। এরপর আমি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে।

 

ফতুল্লা মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলতে পারবো।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন