Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৮:৪৫ পিএম

সোনারগাঁয়ে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

সোনারগাঁয়ে ২২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত সোমবার (৬ মার্চ) মাদক বিরোধী অভিযানে সোনারগাঁ থানার মোগড়াপাড়ায় কুমিল্লা হতে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. রুহুল আমিন (২৬) ও মো. নিজাম উদ্দিন (২৫)।


এ সময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট (ঢাকা মেট্টো ক- ০৩-৭৬০৮) করা জব্দ করা হয়। মঙ্গলবার (৮ মার্চ) র‌্যাব-১১’র সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু বিষয়টি নিশ্চিত করেন। 


র‌্যাব-১১’র সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, সোমবারের মাদক বিরোধী অভিযানে সোনারগাঁ থানার মোগড়াপাড়ায় কুমিল্লা হতে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে ওই গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মো. রুহুল আমিন ও মো. নিজাম উদ্দিন নামের এই দ্ইু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন