ফতুল্লায় পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ির মামলা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৬:৩৪ পিএম
ফতুল্লার শাসনগাঁয়ে শাশুরী ফরিদা ইয়াসমীন বাদী ছেলের স্ত্রীর বিরুদ্ধে চুরি ও মারপিটের অভিযোগ এনে একটি মামলা দায়র করেছেন। মামলায় ছেলের স্ত্রী বক্তাবলী রাজাপুর এলাকার ছলিম গাজীর মেয়ে সানজিদা আক্তার সুমি(২১),হাবিবুর রহমান হাবু (৪৫),লাখি বেগম (৪০) ও ছলিম গাজীকে আসামী করা হয়েছে।
৩ বছর আগে ফতুল্লার শাসনগাঁও এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে ফয়সাল উদ্দিন রুপমের সাথে বক্তাবলী রাজাপুর এলাকার ছলিম গাজীর মেয়ে সানজিদা আক্তার সুমির পারিবারকিভাবে বিয়ে হয়। বিয়ের পর উভয়ের সংসারে একটি ছেলে সন্তান জন্ম গ্রহণ করে। বিয়ের কিছুদিন পর হতেই সানজিদার ব্যাপক পরিবর্তন লক্ষ করে শ্বশুর বাড়ির লোকজন।
বিভিন্ন সময় শ্বশুর বাড়ির লোকজনদের কাছ থেকে সানজিদার কয়েকজন আত্মীয় স্বজনদের টাকা ধার দিতে স্বামীকে চাপ প্রয়োগ করেছিলো। স্ত্রীর কথায় এক পর্যায়ে রুপম তার শ্বশুর বাড়ির লোকজনদের প্রায় সাড়ে ৩ লাখ টাকা ধারও দেয়। তবুও স্ত্রীর মন রক্ষা করতে পারেনি স্বামী। স্বামীকে শারিরীক ও মানুষিকভাবে নির্যাতন করা শুরু করে সানজিদা।
এ বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার বিচার সালিসও হয়। তবুও পুত্র বধু সানজিদা বেপরোয়া জীবন যাপন থেকে সরে আসেনি। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারী সন্ধ্যায় সুমির নির্যাতন থেকে বাদ যায়নি ননদ তাকিয়া সাদিয়াও। ননদ তাকিয়াকে পিটিয়ে আহত করে সুমি। গুরুতর আহতবস্থায় তাকিয়াকে হাসপাতালে ভর্তি করায় তার পরিবারের লোকজন।
এরই মধ্যে সানজিদা তার স্বামীর ঘরের মধ্যে থাকা ১ লাখ ৮৫ হাজার টাকা ও দেবরের বিয়ের জন্য রাখা সাড়ে ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে বাবার বাড়িতে চলে গেছে বলেও মামলায় উল্লেখ।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় শ্বাশুড়ী ফরিদা ইয়াসমীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.রকিবুজ্জামান বলেন,বাদীর মামলা গ্রহণ করে আসামী গ্রেফতারে চেষ্টা চলছে।


