Logo
Logo
×

নগরের বাইরে

কাঞ্চনে ধানসিড়ি ও তিনকন্যা খাবার হোটেলে মোবাইল কোর্টে জরিমানা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৬:৪৬ পিএম

কাঞ্চনে ধানসিড়ি ও তিনকন্যা খাবার হোটেলে মোবাইল কোর্টে জরিমানা
Swapno

রূপগঞ্জে এশিয়ান বাইপাস সড়কের পাশে গড়ে ওঠেছে অস্থায়ী শতাধিক খাবার হোটেল। এসব খাবার হোটেলগুলোতে প্রতিদিন শত শত গাড়ীর চালক, যাত্রী, ও শ্রমিকসহ সাধারণ লোকজন খাবার ক্রয় করে খায়। এতে ব্যাপক চাহিদা থাকায় অসাদু খাবার হোটেল মালিক ও কর্মচারীরা বেশি মুনাফার লোভে রান্না করা খাবারে মেশাচ্ছেন অতিরিক্ত টেস্টিংসল্ট।

 

এছাড়াও একদিনের রান্না করা খাবার অবিক্রিত থাকলে তা ফ্রিজে রেখে পুনরায় রান্না করে বিক্রি করছিলেন তারা। শুধু তাই নয়, রান্না করা আর কাঁচা মাছ,মাংস, মসলা রেখেছিলেন একই ফ্রিজে। তাছাড়াও মূল্য তালিকা না রেখে অতিরিক্ত মুল্য নেয়ার অভিযোগ ছিলো বিস্তর। এমন নানা অভিযোগের ভিত্তিতে ধারাবাহিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

 

৮মার্চ সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার টোলপ্লাজা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনা (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট আতিকুল ইসলাম। এ সময় র‌্যাব ১ এর আভিযানিক টিম পরিদর্শক জুলহাস মিয়াসহ অন্যান্য র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনা আতিকুল ইসলাম বলেন, খাদ্যে ভেজাল, মাদক বিরোধী অভিযান, বাল্য বিয়েসহ নানা অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

 

এরই ধারাবাহিকতায় আজ কাঞ্চন পৌরসভা এলাকায় ধানসিড়ি, তিনকন্যাসহ আরো বেশকিছু খাবার হোটেলে অভিযান করা হয়। সেখানে দেখা যায়, অভি মুনাফা করতে ৩দিনের পঁচা বাশি খাবার পরবর্তিতে পুনঃ  বিক্রি করার জন্য ফ্রিজে সংরক্ষণ করেছিলো।

 

এছাড়াও নানা ধরনের অপরাধ প্রমাণিত হওয়ায় খাদ্য নিরাপত্তা আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় খাবার হোটেল মালিকদের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে কঠোর নির্দেশনা দেয়া হয়। অন্যথায় পুনরায় আইনি ব্যবস্থার জন্য সতর্ক করা হয়।  সূত্র জানায়, এশিয়ান বাইপাস সড়কের উভয়ে পাশে রয়েছে শতাধিক খাবার হোটেল।

 

এসব হোটেলগুলোতে মানসম্মত পরিবেশ বজায় রাখা হচ্ছে না। তাই চরম স্থাস্থ্য ঝুঁকি নিয়ে জনসাধান বাধ্য হয়ে ক্ষুধা মেটাতে এসব খাবার  গ্রহণ করছেন। যা মারাত্মক জনস্বাস্থ্যবিরোধী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন