Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে নারী দিবসে আলোচনা সভা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৭:২১ পিএম

বন্দরে নারী দিবসে আলোচনা সভা
Swapno

 

"টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য "এই শ্লোগানে বন্দর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৮ র্মাচ মঙ্গলবার সকাল ১০টায় বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরতে খুদা বলেন, নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর আজকের এই দিনে দিবসটি উদযাপন করা হয়।

 

জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”। নারীরা আগে নিজেদের অধিকারের কথা বলতে পারতো না কিন্তু বর্তমানে কিছু কিছু নারী অন্তত নিজেদের কথা বলতে পারছেন। নারীরা জেগে উঠলে, নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হলে সমাজে আমুল পরিবর্তন আসবে।

 

বন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রেহেনা বেগমের সভাপতিত্বে ও সাংস্কৃতিক কর্মী রোকসানা সামিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফাতেমাতুজ্জোহরা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা,তথ্য সেবা কর্মকর্তা সালমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার সোহাগ হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের  হিসাব রক্ষক গৌতম দত্ত প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন