Logo
Logo
×

নগরের বাইরে

শিয়াচরে পূর্ব শত্রুতার  জেরে মারামারি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৭:২৯ পিএম

শিয়াচরে পূর্ব শত্রুতার  জেরে মারামারি
Swapno

ফতুল্লার দক্ষিণ শিয়াচর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে  শিয়াচর কালভার্টের সামনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আল আমিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আসিফ(২৩),আল আমিন (৩৮), নাসির মিয়া(৪৫), শাকিল(২৫), শাকিল (২৫), সাব্বির (২৩) কে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছে।

 

ঘটনায় মারাত্মক আহত আল আমিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। অভিযোগ সূত্রে থেকে জানা যায়, দক্ষিণ শিয়াচরের মৃত আব্দুল করিমের ছেলে আল আমিনের সাথে পূর্ব শত্রুতা ছিলো একই এলাকার নাসিরের ছেলে আসিফ ও তার সহযোগীদের সাথে। গতকাল দুপুরের দিকে আল আমিন শিয়াচর কালভার্টের সামনে যাওয়ার পর আসিফ ও তার লোকজন ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে আল আমিনের উপর হামলা করে।

 

এক পর্যায়ে আসিফ ও তার লোকজন আল আমিনকে ঘটনাস্থল থেকে উঠিয়ে একটি বাড়ির মধ্যে নিয়ে গিয়ে মারপিট করে। এতে গুরুতর আহত হয় আল আমিন। পরবর্তীতে স্থানীয় কিছু লোকজন আল আমিনকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা করায়।  এব্যাপারে গতকাল ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসারের পক্ষ থেকে জানানো হয়,বাদীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।    

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন