Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ছাত্রীকে অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৭:৩৩ পিএম

ফতুল্লায় ছাত্রীকে অপহরণের অভিযোগে শিক্ষক গ্রেফতার
Swapno

ফতুল্লায় দশম শ্রেনীর ছাত্রীকে অপহরণের অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক জুয়েল ওরফে জুয়েল স্যারকে (৫০)  গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় তাকে ফতুল্লা থানার নতুন কোর্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়।এ সময় উদ্ধার করা হয় অপহৃত স্কুল ছাত্রীকে (১৫)।

 

গ্রেফতারকৃত জুয়েল ওরফে জুয়েল স্যার গাইবান্ধা জেলার হাট লক্ষিপুর থানার গোবিন্দপুর গ্রামের মজিবুর রহমানের পুত্র ও ফতুল্লা মডেল থানার মাসদাইর তালা ফ্যাক্টরী মোড়স্থ ডা. আলতাফ ভিলার ছয় তলার ভাড়াটিয়া।তনি মাসদাইর গর্ভমেন্ট গার্লস স্কুলের পেছনের একটি কোচিং সেন্টারের শিক্ষক বলে জানা যায়।

 

গ্রেফতারকৃত অপহরণকারী নিজেকে মাসদাইর গর্ভমেন্ট গার্লস স্কুল সংলগ্ন উইনডোর কোচিং সেন্টারের কর্ণধার পরিচয় দিয়ে নিজের নাম ফিরোজ শাহ জুয়েল বলে জানান । একই সাথে জুয়েল কোচিং বললেই সকলেই চিনেন বলে জানান। ছাত্রীটির মা জানায়, তার মেয়ে দশম শ্রেণির ছাত্রী। গ্রেফতারকৃত জুয়েল স্যারের কোচিংয়ে তার মেয়ে কোচিং করতো।সময়-অসময়ে জুয়েল তার মেয়েকে পড়ার কথা বলে কোচিং সেন্টারে নিয়ে আসতো।

 

এক পর্যায়ে তার মেয়েকে কৌশলে ডেকে এনে ফুসলিয়ে অজ্ঞাতস্থানে অপহরন করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, সোমবার স্কুল ছাত্রীটিকে কৌশলে বাসা থেকে কোচিং সেন্টারের শিক্ষক অপহরন করে নিয়ে যায়।

 

এ ঘটনায় স্কুল ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে অপহরনের অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার সন্ধ্যায় জুয়েল কে নতুন কোর্ট এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।এ বিষয়ে মামলা পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন