Logo
Logo
×

নগরের বাইরে

বেকারত্বের কারণে যুবকরা অপরাধে জড়াচ্ছে: চরমোনাই পীর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৮:২৬ পিএম

বেকারত্বের কারণে যুবকরা অপরাধে জড়াচ্ছে: চরমোনাই পীর
Swapno

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব¡ আজ হুমকির মুখে। যে কোনো সময় আমরা শতভাগ পরাধীনতার শিকলে আবদ্ধ হয়ে যাবো। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার ভ‚ইগড় এলাকার ফোর স্টার কমিউনিটি সেন্টারে ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

চরমোনাই পীর আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, আজ প্রায় ৬০ ভাগ যুবক বেকারত্ব জীবন যাপন করছে। যার কারণে আজ তারা অপরাধের সঙ্গে জড়িত। সরকারের কাছে অনুরোধ অতিদ্রæত বেকারমুক্ত সমাজ গড়তে ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজের ব্যবস্থা করুণ।’

 

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসাইন জিহাদী, জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন