ফতুল্লায় জেলা কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণ মামলা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৮:৪৮ পিএম
নারায়নগঞ্জ জেলা কারাগারে কর্মরত এক কারারক্ষীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে এক নারী (২৩)। অভিযুক্ত কারারক্ষী কাজিমউদ্দিন (৪৮) জামালপুর জেলার সদর থানার ঝাউলা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। সে নারায়নগঞ্জ জেলার কারারক্ষী বলে জানা যায়।
মামলায় উল্লেখ্য করা হয়, অভিযুক্ত কারারক্ষী মামলার বাদীর স্বামীর আত্নীয়। বিগত ৭ বছর পূর্বে বাদীর বিয়ে হয়। তারা বর্তমানে ফতুল্লা থানা এলাকায় বসবাস করেন। এবং তার স্বামী গার্মেন্টসে চাকুরি করে। সকাল আটার দিকে বাদীর স্বামী কর্মস্থলে যায় এবং রাত নয়টায় কর্মস্থল থেকে বাসায় ফিরে আসে। অভিযুক্ত কারারক্ষী বাদীর আপন কাকা শ্বশুরের ছেলে। সম্পর্কে ভাসূর।
সে পূর্বে টাঙ্গাইল জেলখানায় কারারক্ষী হিসাবে কর্মরত ছিল। ২০২১ সালের ২৩ ডিসেম্বর সে টাঙ্গাইল জেলা কারাগার থেকে বদলি হয়ে নারায়নগঞ্জ জেলা কারাগারে যোগদান করে। এর একদিন পর সকাল নয়টার দিকে সে বাদীর বাসায় আসে। এরপর থেকে প্রতিনিয়ত অভিযুক্ত কারারক্ষী বাদীর বাসায় তার স্বামীর অনুপস্থিতিতে যাতায়াত করতো।
চলতি বছরের জানুয়ারী মাসের ৫ তারিখ সকাল নয়টার সময় অভিযুক্ত কারারক্ষী বাদীর বাসায় যায়। সে সময় বাদী নিজ ঘরে শুয়ে ছিল। এ সময় কৌশলে কারারক্ষী বাদীর সাথে বেশ কিছু ছবি তোলে। এক পর্যায়ে নানা অঙ্গ ভঙ্গি করে কথাবার্তা বলতো এবং মোবাইলেও কু-প্রস্তাবের ইঙ্গিত দিত । পরবর্তীতে অশ্লীল ছবির হুমকি দিয়ে জানুয়ারী মাসের ১২ তারিখ বেলা সাড়ে ১২ টার দিকে বাসায় এসে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জোর পূর্বক দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এই ভাবে সে প্রায়ই সময় বাদীর বাসায় আসতো এবং বাদীর সাথে বিভিন্ন সময় শারীরিক মেলামেশা করতো।
সর্বশেষ ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ বেলা ১১ টার দিকে অভিযুক্ত কারারক্ষী কাজিমুদ্দিন (৪৮) বাদীর বাসায় গিয়ে জোড়পূর্বক বাদীকে ধর্ষণ করে। এবং বিষয়টি কাউকে না জানানোর হুমকি প্রদান করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়ে মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


