Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে ৪ মাদক ব্যবসায়ী আটক 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৯:০৭ পিএম

সোনারগাঁয়ে ৪ মাদক ব্যবসায়ী আটক 
Swapno

সোনারগাঁয়ে ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।  বুধবার (৯ মার্চ) উপজেলার উত্তমদি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫শ’ ৩ বোতল ফেন্সিডিল ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

 

আটককৃতরা হলেন- মো. জসিম উদ্দিন (৫০) সোনারগাঁও উপজেলার উত্তমদি এলাকার মৃত কমর আলীর ছেলে, একই এলাকার মো. সাঈদ (৩০) মৃত মোখলেছ উদ্দিনের ছেলে, মনছুর আহম্মেদ (৫২) ছোট শিলমান্দি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে, মেরাজ (৩৪) হাবিবপুর এলাকার মো. রিয়াজুল ইসলামের ছেলে।


র‌্যাব-১১‘র  উপ- পরিচালক স্কোয়াডন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে বিপুল পরিমান ফেন্সিডিল নারায়ণগঞ্জে নিয়ে আসে এবং দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। এছাড়াও স্থানীয়দের কাছে জানা যায় তারা ফেন্সিডিল ব্যবসার সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন