Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের কমিটি গঠন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৭:১৫ পিএম

ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের কমিটি গঠন
Swapno

ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং ফোরামের ২৪ সদস্য কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।  এ কমিটির প্রধান পৃষ্ঠপোষক সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রধান উপদেষ্টা অতিরিক্ত পুলিশ সুপার-ক সার্কেল এবং প্রধান সমন্বয়ক ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ। এছাড়া ৫জন ইউপি চেয়ারম্যানসহ ৮জনকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে।

 

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ২৪ সদস্য কার্যনির্বাহী কমিটির সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মীর সোহেল আলী,মাহাবুবর রহমান সেলিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (১) এমডি তাজুল ইসলাম রাজিব,(২) তামান্না ইসলাম, অফিস সম্পাদক সাংবাদিক আলামিন প্রধান, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম বেগম, প্রচার সম্পাদক ফরিদ আহমেদ বাধন এবং সদস্য করা হয়েছে শিক্ষক আনোয়ার হোসেন

 

মাওলানা আঃ শুকুর আলী মোল্লা, মাওলানা মোঃ ইকবাল হোসাইন, রনজিৎ মোদক, নূর ইসলাম নুরু, আব্দুর রহিম, আনিসুজ্জামান, নিয়াজ মোহাম্মদ মাসুম, হাজী জাহিদুল ইসলাম জনি, আবু শরিফুল হক, রাসেদুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন, সিদ্দিকুর রহমান, মাহমুদা বেগম পুতুল ও অনামিকা হক। অতিরিক্ত পুলিশ সুপার-ক সার্কেল নাজমুল হাসান বলেন

 

কমিউনিটি পুলিশিং অর্থ জনগণকে পুলিশের কাজে সম্পৃক্ত করা। অর্থাৎ জনগণের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা ও সামাজিক সমস্যাদি যা থেকে অপরাধ সৃষ্টি হয় তা সমাধানের জন্য ঐক্য বদ্ধভাবে কাজ করা। আশা করি আমাদের এ নতুন কমিটি গুরুত্বের সাথে দায়ীত্ব পালন করবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন