Logo
Logo
×

নগরের বাইরে

ঘারমোড়া-চরঘারমোড়া সড়কে বেহাল অবস্থা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৭:৫২ পিএম

ঘারমোড়া-চরঘারমোড়া সড়কে বেহাল অবস্থা
Swapno

বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোড়া থেকে ঘারমোড়া পযন্ত এই সড়কটি বেহাল অবস্থা। রাস্তাটি যান চলাচল দূরের কথা মানুষ পায়ে হেটে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেখার যেন কেউ নেই। রাস্তাটি দেখে মনে হয় না যেন এটি কোন চলাচলের পথ। প্রায় ৬/৭ মাস পূর্বে রাস্তা কেটে চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান ড্রেন করে।

 

বর্তমানে ড্রেন সচল থাকলেও রাস্তাটি অকেজো। জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। জনদূর্ভোগ লাগবে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী ভুক্তভোগীদের। সূত্র মতে, বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের ৩ নং ওর্য়াডের ঘারমোড়া চরঘাড়মোড়া সড়কটি চলাচলের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোকজনসহ কমলমতি শিক্ষার্থীরা এ রাস্তায় চলাচল করে।

 

রাস্তাটির পাশেই ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিশ্ব নবী ইসলামিয়া আলিয়া মাদ্রাসা রয়েছে। এলাকাবাসী জানিয়েছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের সেচ্ছাচারিতা কারণে ৩ নং ওর্য়াডে তেমন কোন উন্নয়ন হয়নি। চেয়ারম্যানের লোকজনদের কারনে ৩নং ওয়ার্ডের মেম্বার  হাবিবুর রহমান হাবিব অনেকটা কোনঠাসা অবস্থায় রয়েছে। টানা ৩ বার চেয়ারম্যান হওয়াতে দেলোয়ার হোসেন প্রধানকে খুঁজে পাওয়া এখন অনেকটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

 

অথচ তাকে এ ওয়ার্ডের জনগণ বিপুল ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন। জনদূর্ভোগ লাগবে রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য নারায়ণগঞ্জ -৫ আসনের সাংসদ সেলিম ওসমানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এবিষয়ে চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন