Logo
Logo
×

নগরের বাইরে

পৃথক অভিযানে ৪৩১ বোতল ফেন্সিডিলসহ আটক ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৭:৫৫ পিএম

পৃথক অভিযানে ৪৩১ বোতল ফেন্সিডিলসহ আটক ২
Swapno

সোনারগাঁ এবং বন্দরে দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৪৩১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এসময় একটি প্রাইভেটকার এবং একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন কুমিল্লার কোতয়ালীর আলেয়ারচর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ইমন হাসান বাবুল (৩৫) এবং চৌদ্দগ্রামের কালিকাপুর এলাকার মোরশেদ আলমের ছেলে মীর হোসেন (৩৮)।

 

বুধবার (৯ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১'র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১'র সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু জানান, আটকরা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য।

 

তারা ভিন্ন ভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে প্রাইভেটকার ও বাস চালকের ছদ্মবেশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে নিয়মিতভাবে ফেন্সিডিল পরিবহন করে আসছিল।তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন