মুসাপুরের মাকছুদ চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৭:৫৮ পিএম
বন্দরে স্থানীয় একটি শিল্প প্রতিষ্ঠানের জুট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন মাকসুদের ছেলে শুভ’র বিরুদ্ধে। বুধবার (৯ মার্চ) দুপুরে কামতাল এলাকায় অবস্থিত এস, এইচ, কে লেভেল ফ্যাক্টরীতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।ফ্যাক্টরীর নিরাপত্তাকর্মীদের জিম্মি করে গোডাউন থেকে দুই লক্ষাধিক টাকার মালামাল কভার্ডভ্যান তুলে নিয়ে গেছে বলে ফ্যাক্টরী কর্তৃপক্ষের অভিযোগ।
এস, এইচ, কে লেভেল ফ্যাক্টরীর ব্যবস্থাপক মো. জাকারিয়া জানান, উপজেলা মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেন মাকসুদের শুভ’র নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল মেইনগেইটে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে একটি কভার্ডভ্যান নিয়ে ফ্যাক্টরীতে প্রবেশ করে আতঙ্ক সৃষ্টি করে গোডাউন থেকে দুই লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়।
এসময় টোটাল ফ্যাশন গার্মেন্টের ব্যবস্থাপক কবিরুল ইসলাম লুণ্ঠিত মালামালসহ কভার্ডভ্যান আটক রাখার চেষ্টা করলেও প্রাণ রক্ষার্থে ছেড়ে দিতে বাধ্য হন। তবে লুটপাটের ঘটনার বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিবেন।
তবে এ ঘটনার চিত্র সিসিটিভি ফুটেজ রক্ষিত। এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমাদের কাছে এখনো এমন কোন অভিযোগ আসেনি। তবে কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করবো। সেই ক্ষেত্রে সে যত বড় মানুষের লোক হোক। আইনের কাছে আমরা দ্বায়বদ্ধ।


